প্রধান নিউজ
কাপাসিয়ায় মাদ্রাসার সভাপতি হলেন গৃহীনি মাসুমা সরকার কাপাসিয়ায় মাদ্রাসার সভাপতি হলে গৃহীনি মাসুমা সরকার কাপাসিয়ায় মাদ্রাসার সভাপতি হলে গৃহীনি মাসুমা সরকার অটোচালকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে জননেতা মোঃ আক্তার হোসেন। অটোচালকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে জননেতা মোঃ আক্তার হোসেন। কাপাসিয়ায় বিধবা ও অসহায় মহিলাদের জন্য চেক বিতরন, এমপি সালাউদ্দিন আইয়ুবী- খিরাটির প্রিয় রাকিব হাসান ভাইয়ের বাবার জানাজা পড়াচ্ছেন এমপি সালাউদ্দিন আইয়ুবী টোক ইউনিয়নের সালোয়ারটেকি গ্রামের অসুস্থ্য জাহাঙ্গীর কে হুইল চেয়ার বিতরণ করেন জননেতা মোঃ আক্তার হোসেন কাপাসিয়ায় প্রতিবন্ধী ও অসুস্থ ফজলুল হককে হুইলচেয়ার বিতরণ কাপাসিয়ায় দরিদ্র কৃষক মোঃ শাহজাহানের গরু চুরি
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

কাপাসিয়ায় দরিদ্র কৃষক মোঃ শাহজাহানের গরু চুরি

এস এম লবিব / ৭৮ Time View
প্রকাশকাল : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় কৃষক শাজাহানের গরু চুরি

গাজীপুর (কাপাসিয়া) প্রতিনিধি:
কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাকুরদিয়া গ্রামের কৃষক শাজাহান পিতা মৃত হেলাল উদ্দিনের দুটি গরু চুরি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে অজ্ঞাতনামা কে বা কারা পিকআপে করে তার গরু গুলো গোয়ালঘরের তালা কেটে নিয়ে যায়।
দরিদ্র কৃষক মোঃ শাজাহান মিয়ার একমাত্র সম্বল গরু প্রতিবছরে ই চুরি করে নিয়ে যায়।

নিঃস্ব কৃষক শাজাহান ও তার স্ত্রী দুজনে মিলে সংসারের অভাব দূর করার জন্য গাভীপালন করে দুধ বিক্রি করে সংসার চালিয়ে থাকে।
ঋণ করে দুই ছেলেকে বিদেশ পাঠালে তারা সেখানে ভালো কিছু না করতে পারার কারণে বাড়ি থেকে ঋণ করে তাদেরকে টাকা দিয়ে চালাতে হচ্ছে বর্তমানে সংসার চালানোর জন্য একমাত্র সম্বল ছিল এ দুটি গাভীর দুধ।
দুধ বিক্রি করে শাজাহান মিয়া তার পরিবারের খরচ বহন করতেন হঠাৎ তাদের গরু দুটি চুরি হওয়ায় আকাশ ভেঙ্গে পড়েছে শাজাহান মিয়ার।

শাজাহান মিয়া অভিযোগ করেন, প্রতিবছরই তার গোয়ালগড় থেকে এভাবে গরু চুরি হয়ে থাকে এ পর্যন্ত প্রায় পাঁচ থেকে সাত বার তার গোয়াল থেকে গরু চুরি হয়েছে তিনি প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার গরু হারিয়েছেন।

তিনি আরো বলেন, আমরা পাহারা বসিয়েছিলাম কিছুদিন হলো পাহারা বন্ধ করেছি এই সুযোগে গরুগুলো চুরি করে নিয়ে গেছে।
তিনি দাবি করেন, প্রশাসন যদি আরো তৎপর ভূমিকা পালন করে তাহলে হয়তো গরু চুরি রোধ করা সম্ভব হবে।
স্থানীয় কৃষক আব্দুল খালেক পিতা মৃত হযরত আলী মুন্সী ও প্রদিপ দত্ত বলেন,শাজাহান খুব কষ্ট করে এই দুধ বিক্রি করে চলতো এখন কিভাবে চলবে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে।
এ ব্যাপারে প্রশাসনের বক্তব্য হল তারা প্রতিরাতে গরু চোর ধরার জন্য এবং গরু চুরি বন্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং গরু চুরি বন্ধ করতে হলে জনগণের সহযোগিতাও প্রয়োজন।
নিঃস্ব শাহজাহান মিয়া স্থানীয় সংসদ সদস্য
সালাউদ্দিন আইয়ুবী কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category